রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৭৪ গ্রেপ্তার, ৪৭ মামলা
যোগফল প্রতিবেদক:
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগ।
ডিএমপির তথ্য অনুযায়ী, রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৪ জন, ওয়ারীতে ৬৩ জন, মতিঝিলে ৭৪ জন, তেজগাঁওয়ে ১০২ জন, মিরপুরে ৮০ জন, গুলশানে ৩৫ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গোয়েন্দা বিভাগে ৯ জন এবং সিটিটিসিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১ পিস ইয়াবা ও ৬২ বোতল এসকাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়।
এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি সুইচ গিয়ার, দুজন ভিকটিম, নগদ ৬ হাজার ৬১০ টাকা, একটি ল্যাপটপ, ১৩টি মোবাইল ফোন এবং বিপুলসংখ্যক সিম জব্দ করা হয়েছে।
জব্দ করা সিমের মধ্যে ১৮ হাজার ৭৭টি বাংলালিংক, ১ হাজার ২৬২টি রবি, ৭০০টি গ্রামীণফোন ও ১৫০টি এয়ারটেল সিম রয়েছে। পাশাপাশি ৭৯৮টি সিমসহ ১০টি ভিওআইপি মেশিন জব্দ করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন